রাজশাহী নগরীর বিনোদপুর বাজারের পাশে মীর্জাপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত নকল গ্লুকোজ ডি তৈরির কারাখানার সন্ধান পেয়েছে।
মঙ্গলবার দুপুরে ওই কারাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল গ্লুকোজ ডি, ম্যাঙ্গো অরোভিট, ম্যাঙ্গো লজেন্স উদ্ধার করেছে।
এ সময় মেসার্স মেঘনা ফুড প্রডাক্টে’র কারখানা মালিক আবু জাহেরকে আটক করে দুই বছরের স্বশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে আরো দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদাণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর এ রায় দেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত নগরীর বিনোদপুর বাজারের পূর্ব পশে মীর্জাপুর এলাকায় জাহেরের বাসায় অভিযান চালান। এ সময় তার বাড়ির ভিতরে কারখানায় নকল গ্লুকোজ ডি তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ গ্লুকোজ ডি, ম্যাঙ্গো লজেন্স, ম্যাঙ্গো অরোভিট দেখতে পান আদালত। এরপর সেগুলো জব্দ করা হয়। আটক করা হয় বাড়ি ও কারখানার মালিক আবু জাহেরকে।
জেআই





