চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় মিজানুর রহমান নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে এই দুঘটনা ঘটে।
নিহত মিজানুর হামজা ল্যাবরেটরিজ (ইউনানী) চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, দুপুরে লালাপাড়া মোড়ে সোনামসজিদগামী একটি ট্রাক পেছন থেকে মিজানুরের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমবি





