বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সেলিম হাওলাদার (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হাওলাদার একই উপজেলার পূর্ব ধানসর গ্রামের মৃত সেকান্দার হাওলাদারের ছেলে।
উজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর আহম্মেদ জানান, সকালে বাড়ি থেকে জয়শ্রী এলাকায় সহকর্মীর বাড়ি যাচ্ছিলেন সেলিম। এসময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএইচ





