মাদারীপুরে সাগর ফকির (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, নিহত সাগর ছিনতাই চক্রের সদস্য ছিলেন। তার নামে থানায় ১৫টি মামলাও রয়েছে।
সাগর একই উপজেলার দরগা শরীফ এলাকার কালাম ফকিরের ছেলে।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্যা মৃতদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কোন্দলে খুন হয়েছেন সাগর।
মৃতদেহের পাশ থেকে একটি অস্ত্রও উদ্ধার করেছে বলে দাবি করেছে পুলিশ।
এমবি





