অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন ।
অর্থমন্ত্রীর একান্ত সচিব এম এম জাকারিয়া হক সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রীর সঙ্গে গভর্নর ড. আতিউর রহমানের টেলিফোনে কথা হয়েছে। তিনি মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
গত ১০ মার্চ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সম্মেলনে যোগ দিতে ভারতে যান গভর্নর আতিউর রহমান।
সম্মেলন শেষে সোমবার তিনি দেশে ফেরেন। এদিনই অর্থমন্ত্রীর সঙ্গে জরুরি ভিত্তিতে সাক্ষাতের জন্য তাকে তলব করা হয়। তবে অনিবার্য কারণে অর্থমন্ত্রীর সঙ্গে সোমবার সাক্ষাৎ না করে টেলিফোনে কথা বলেন আতিউর রহমান।
ওএফ





