বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে এর চেয়্যারম্যান শামছুদ্দোহা খন্দকারকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
রাজধানীর হাতিরঝিল এলাকায় অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে নৌ, সড়ক, ও রেলখাত রক্ষা জাতীয় কমিটিসহ পরিবেশ ও নাগরিক অধিকার সংরক্ষণ বিষয়ক ৯টি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রেসক্লাবে নৌ, সড়ক, ও রেলখাত রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আশীষ কুমার দে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানকে অবিলম্বে প্রত্যাহার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান সরকারের অনুমোদন ছাড়া বরিশালে ডেক ইঞ্জিন পারসোনাল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি) ও মাদারীপুর শিপ পারসোনাল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই) নামে দু’টি কারিগরি প্রতিষ্ঠান স্থাপন করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব আমিনুর রসুল বাবুলসহ অনেকে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]