চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভাঙচুরসহ একাধিক ঘটনার মামলায় গালিব (২৫) নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ নভেম্বর) ভোরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গালিব চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোববার গালিবকে আদালতে সোপর্দ করা হতে পারে।

এমকে