বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
আহতরা হলেন- পুটখালী গ্রামের আহম্মদ আলীর ছেলে ফারুক (৩০) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে আলম হোসেন (২৩)।
পুটখালী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প কমান্ডার আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের ইনজুরি মেজর না সামান্য।
বিজিবি ও স্থানীয়রা জানায়, শনিবার ভোরে ফারুক ও আলম সীমান্ত এলাকায় গরু বাঁধতে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় ফারুক ও আলম। বিজিবি ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নাভারন হাসপাতালে প্রেরণ করে। পরে ফারুককে যশোর হাসপাতালে প্রেরণ করা হয় বলে স্থানীয়রা জানান।
প্রসঙ্গত, বিএসএফ মহাপরিচালকের বেনাপোল ও পুটখালী সীমান্ত পরিদর্শনের পরদিনই বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার এই ঘটনা ঘটল।
কেএইচ/জেএ





