রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে ২২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল পৌনে ৭টায় বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে গেন্ডারিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গেন্ডরিয়া থানার ডিউটি অফিসার এসআই শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে স্বামীবাগের মুন্সীরটেক এলাকায় একটি একতলা বাড়ির পাশ থেকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়। বোমাগুলো ওই ভবন সংলগ্ন সড়কে পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো।

তিনি আরও জানান, কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছে সেটি জানা যায়নি। তবে তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টি করার জন্যই বোমাগুলো রাখা হয়েছিলো।

এএইচ