রাজধানীর বনানীতে রিক্রুটিং এজেন্সির মালিক সিদ্দিক মুন্সি হত্যার মূল পরিকল্পনাকারী হেলালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানার কালাচাঁদপুর এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাজাহান সাজু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আরও বড় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনোর জন্য তারা কালাচাঁদপুর এলাকায় অবস্থান করছিল। গ্রেফতারের সময় তার সঙ্গে আরও বেশ কয়েকজন সন্ত্রাসী ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে রাত পোনে ১টায় যোগাযোগ করা হলে গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, হেলালের সঙ্গীদের খোঁজে অভিযান চলছে।
জেড





