ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে মাইক্রোবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে সেনাবাহীনীর চার কর্মকর্তাসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সেনাবাহিনীর মেজর রায়হান, ক্যাপ্টেন কায়েস, ক্যাপ্টেন জাহিদুজ্জামান জাহিদ, সেকেন্ড লে. আসাদুজ্জামান। এরা সবাই বগুড়া সেনানিবাসে কর্মরত।
বাকি তিনজনের নাম পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে ক্যাপ্টেন জাহিদুজ্জামান জাহিদ , সেকেন্ড লে. আসাদুজ্জামানমগ অজ্ঞাতপরিচয় আরো একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সেনানিবাস থেকে মেজর রায়হানসহ চার সেনা কর্মকতা একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্র-গ-৩১-৯৯২৬) ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্র-চ-১১-৯৯১১)সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ওই চার সেনা কর্মকর্তা ও মাইক্রোবাসের তিনজনসহ সাতজন আহত হন। পরে আহতদের মধ্যে মাইক্রোবাসের তিন যাত্রীকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও চার সেনা কর্মকর্তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
সেনা কর্মকর্তাদের মধ্যে গুরুতর আহত ক্যাপ্টেন জাহিদুজ্জামান জাহিদ, সেকেন্ড লে. আসাদুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকা সিএমএইচ এ নেয়া হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





