ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দু'জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার সকাল ৯টায় রংপুর সদর উপজেলার দমদম ধর্মদাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মতি (৩০) ও রবিন (২৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৯টায় মিঠাপুকুর থেকে একটি ট্রাক রংপুর আসার পথে ধর্মদাশে অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি রাস্তার পাশে আলুক্ষেতে উল্টে যায়।

এতে মতিন ও রবিন নামে দুই অটোযাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন পাঁচজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতয়ালী থানার এসআই সাইফুর রহমান দু'জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এআর