নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আজাদ হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা শহরের উত্তর সেওতা এলাকার নিজ বাসভবন থেকে মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজাদ হোসেনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
নাশকতার দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
এমকে





