ভোলা-চরফ্যাশন সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় মো: হারুন অর রশিদ (৪২) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন রিয়াজ পঞ্চায়েত নামে আরেক শিক্ষক।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার কমড় উদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রধান শিক্ষকের বাড়ি লালমোহন উপজেলা ফরাজগঞ্জ ইউনিয়নে।তিনি ফরাজগঞ্জ সাতানি বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যার পুর্বে প্রধান শিক্ষক হারুন ও মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ পঞ্চায়েত অফিসিয়াল কাজে মোটর সাইকেলযোগে ভোলা জেলা সদরে যাচ্ছিল।

সন্ধ্যা সাড়ে ৭ টায় ভোলা সদরের কমর উদ্দিন এলাকায় পৌঁছলে মোটর সাইকেলটি দুর্ঘটনায় কবলিত হলে ঘটনাস্থলেই প্রধান শিক্ষক মো: হারুন অর রশিদ নিহত হন। এ সময় তার সঙ্গী রিয়াজ পঞ্চায়েত গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় লালমোহন পৌর সভার ৫ নং ওয়ার্ডে মরহুম হারুন অর রশিদের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিহত প্রধান শিক্ষক হারুন অর রশিদ লালমোহন প্রেসক্লাবের সদস্য ও ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি আরশাদ উল্লাহ মামুনের বড় ভাই।

এদিকে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক হারুন অর রশিদের অকাল মৃত্যুতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, লালমোহন প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ