পিরোজপুরের জিয়ানগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকালে ইন্দুরকানী ডিগ্রী কলেজ অডিটর রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আ. হাকিম হাওলাদার ও বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর উপজেলার চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপজেলা কমিটির সেক্রেটারি মৃধা মো. মনিরুজ্জামান, অধ্যক্ষ মনিরুজ্জামান বুলবুল শিকদার, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদার, যুবলীগ নেতা আ. রাজ্জাক, শাহিন গাজী, প্রমুখ। পরে হত দরিদ্রদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এআর