দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরে একটি খালি ট্রাকে দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমায় ট্রাকটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় হেলপার লাফিয়ে পড়ে আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরের রাণীরবন্দর মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৈয়দপুর থেকে বীরগঞ্জ আসার পথে রাণীরবন্দর মহিলা কলেজের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি খালি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে। ঘটনার সময় হেলপার লাফিয়ে নামতে গিয়ে পড়ে আহত হয়েছে।
খবর পেয়ে দিনাজপুর সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। ততক্ষণে আগুনে ট্রাকটি পুড়ে যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ট্রাকটি আমাদের আদেশ অমান্য করে চলে আসলে দুর্বৃত্তরা একা পেয়ে হামলা চালায়। পুলিশ নাশকতাকারীদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে। ঢাকা মেট্র-ট-১৪৮৩২৪ নম্বরের ট্রাকটি সৈয়দপুর থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল।
জেআই





