গুলশানে জিম্মি সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি জিম্মিদের হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

টুইট বার্তায় মোদি লিখেছেন, ঢাকায় হামলা আমাদের যে যন্ত্রণা দিয়েছে তা ভাষায় প্রকাশের অযোগ্য। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। এবং এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানিয়েছি।

দ্বিতীয় টুইট বার্তায় তিনি লিখেছেন, এই শোকের সময়ে বাংলাদেশে আমাদের ভাইবোনদের সঙ্গে সহাবস্থান ভারতের।

তৃতীয় বার্তায় তিনি লিখেন, প্রিয়জনহারা পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা আহত হয়েছেন, তাদের আশু সুস্থতার জন্য আমি প্রার্থনা করি।

এফএফ