রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ জন্য দেশের বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত করা হচ্ছে।

তিনি জানান, ইতিমধ্যে সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। চিকিৎসক ও ওষুধের সংকট দূর করার পাশাপাশি রোগীদের সেবা সহজ করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিকট ভবিষ্যতে উপজেলা হাসপাতালগুলোতে ১০ শয্যার ডায়ালিসিস ইউনিট চালু করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর সেবার মানোন্নয়নেও কাজ চলছে বলে জানান তিনি।

বর্তমানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও জানান, শিগগিরই স্বাস্থ্য কার্ড কার্যক্রম শুরু করা হবে।

পরিদর্শনের সময় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস