বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে বগুড়া-রংপুর মহাসড়ক ও মাটিডালী-পীরগাছা সড়কে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় ট্রাক চাপায় নিহত হন ভ্যানচালক জামিনুর রহমান সরদার (২৯)। জামিনুর সাখারিয়া গ্রামের মৃত খাদেম আলী সরদারের ছেলে।
অপরদিকে সাড়ে ৮টার দিকে সবজি বোঝাই ভ্যান নিয়ে শহরে আসার পথে মাটিডালি-পীরগাছা সড়কের কালীবালা নামক স্থানে ট্রাক চাপায় নিহত হন সবজি বিক্রেতা মুন্টু মিয়া (৪০)। তিনি কালীবালা গ্রামের আবুল হোসেনের ছেলে।
এআই





