সিলেট গোয়াইনঘাট সড়কে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টায় সিলেট সদর উপজেলার ধোপাগুল কেওয়া ছড়া স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
জানা যায়, সিএনজি অটোরিকশাটি সিলেট থেকে গোয়াইনঘাট যাওয়ার পথে ধোপাগুল কেওয়া ছড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর ৪ জন আহত হন।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





