ঝিনাইদহে জামায়াতের ডাকা হরতালের তৃতীয় দিন সোমবার কঠোর নিরাপত্তায় ঢিলেঢালাভাবে চলছে।

হরতালে জেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীণ বিভিন্ন রুটে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।

সরকারি, বেসরকারি ব্যাংক, বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকান-পাটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সকাল থেকে কোনো প্রকার মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি র্যা বের টহল জোরদার করা হয়েছে।

এদিকে নাশকতার আশঙ্কায় জেলার ছয়টি উপজেলা থেকে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জেআই