রাজশাহীর বাগমারায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত শিক্ষক বাগমারা উপজেলার খালগ্রাম বিষ্ণুপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইমাজ উদ্দিন (৫০)।
শনিবার রাজশাহী নগরীর সরকারি মহিলা কলেজের সামনে থেকে রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানাযায়।
বাগমারা থানার ওসি সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুরে ইমাজ উদ্দিন প্রতিবেশীর আট বছরের এক শিশুকন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এদিকে বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
ঘটনার পর ওই শিক্ষক কলেজের কাজে ঢাকা যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহিলা কলেজের সামনে এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ওই শিশুর পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ওসি।
সূত্র:যুগান্তর
নাজিব





