নীলফামারী জেলায় সরকারী দপ্তরে সেরা ওয়েব পোর্টালের পুরস্কার পেয়েছে জেলা কৃষি সম্প্রসারণের কার্যালয়। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এই পুরস্কার প্রদান করা হয়।

জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষে ওই পুরস্কার গ্রহন করেন উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারী দপ্তরের ওয়েব পোর্টালে সময় মতো তথ্য আপলোড করে সেরা হয়েছে নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর।তাই সোমবার ওই দপ্তরের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
জেএইচ