বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল জলিল ওরফে কানা জলিল নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। তিনি আগরপুর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামে আহমেদ ব্যাপারীর ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শিলনদিয়া বাজারের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, র্যাবের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য গিয়ে সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর ক্যাপ্টেন আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





