রাজশাহী নগরীতে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। র‌্যাবের দাবি, কাওসার আলী (৪০) নামে ওই ব্যক্তি সন্ত্রাসী ছিলেন। শনিবার রাত ৩টার দিকে নগরীর মতিহার থানা এলাকার বুধপাড়ায় এ ঘটনা ঘটে।

কাওসার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

র‌্যাব-৫ রাজশাহীর মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, “রাতে র‌্যাবের একটি টহলদল বুধপাড়া এলাকায় টহল দিতে যায়। এসময় কয়েকজন সন্ত্রাসী র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।

পরে ঘটনাস্থল থেকে কাওসারকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মাহমুদ