যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধুকে আটক করেছে পুলিশ।

সোমবার গভীর ও রাতে শার্শার কামারবাড়ি মোড়ের নিজ বাড়ি থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি মনিরুজ্জামান।

তিনি বলেন, শান্তি শৃঙ্খলার বিঘ্ন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি মরিরুজামান ।

এমকে