মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় জেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার দুপুরে রায় ঘোষণার পরপরই মিছিলটি বের করা হয়। শহরের এইসএসএস সড়কের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান। এ আনন্দ মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেআই





