ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি যাত্রীবাহী বাস ও একটি কাঠবোঝাই ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দেবীপুর এলাকার মা-মণি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
আগুনে বাস ও ট্রাকটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। তবে, এ সময় বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান এসব তথ্য নিশ্চিত করেছেন।
কেএইচ





