রাজধানীর মহাখালীতে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে।
আজ (০৯ মার্চ) শনিবার সকাল ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এরআগে আজ (শনিবার) ভোর সাড়ে ৬টার দিকে মহাখালীর কড়াইল বস্তিতে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ৬টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা কাজ শুরু করেন।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিভিন জানান, খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহত নেই।
তবে আগুন লাগার কারণ ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
এমবি





