শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছানোয়ার হোসেন ছানু (দোয়াত-কলম) ১ লাখ ২০ হাজার ৬৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইলিয়াস উদ্দিন (কাপ-পিরিচ) পেয়েছেন ৩৬ হাজার ১২৬ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।
ছানু শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি।
এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রাক্তন ভিপি বায়েজিদ হাসান (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম (হাঁস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





