লালমনিরহাটে এক হাজার ৮৫০ পিস ইয়াবাসহ তিনজন বিক্রেতাকে আটক করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট রংপুর মহাসড়কের সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোলপ্লাজা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালাটারী গ্রামের আজাদ মিয়ার ছেলে আশিক (২৪), একই উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে আতিকুর রহমান (২৫) ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইন গ্রামের মৃত আক্তার ফকির ওরফে মকিম ফকিরের ছেলে মিজানুর রহমান ওরফে মকিম ফকির (২৯)।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুর গামি একটি অটোরিক্সা তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় আটক করে তল্লাশী করা হয়। এ সময় তিন যাত্রীর পকেট থেকে এক হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা রাখার দায়ে অটোরিক্সার ওই তিন যাত্রী আশিক, আতিকুর ও মিজানুরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় একটি মামলা (নং ২৪) দায়ের করা হয়েছে বলেও জানান ওসি শাহ আলম।

নুরনবী/এমবি