রাজধানীর রমনা থানাধীন হাজিপাড়া এলাকায় সিএনজি পাম্প স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমনা থানাধীন হাজিপাড়া এলাকার সিএনজি পাম্প স্টেশনের সামনে অবরোধ সমর্থনে একদল যুবক একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।

এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার এসআই মনজুরুল আলম বলেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালানোর সময় স্থানীয় মধুবাগ পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই ৪ জনকে আটক করেছে।

এসএইচ