কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০ টার দিকে করিমগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার নিজ বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সানজিদা আক্তার দিপ্তী (১৮) ওই এলাকার মৃত শামসুদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন দিপ্তী। বুধবার দিনগত রাত ১০ টার দিকে বাসায় সানজিদার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, নিহত ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

এমবি