জামায়াতের ডাকা হরতাল সমর্থনে সোমবার সকাল ৭টার দিকে বগুড়া শহরের চারামাথা এবং সাবগ্রাম এলাকায় মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

এ সময় সাবগ্রাম ঢাকা-বগুড়া বাইপাস সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকরা। তবে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

এ দিকে রোববার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতা এবং ভাঙচুর মামলার আসামি ১৪ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে সহকারী পুলিশ সুপার (এএসপি) উজ্জল কুমার জানিয়েছেন, এ পর্যন্ত কোথাও নাশকতার কোনো ঘটনা ঘটেনি।

এআর