রোববার (৫ মে) সকাল সোয়া ১০টার দিকে ভবনটির উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী প্যাথলজি ঘুরে দেখেন। সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ প্যাথলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে ‘আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ’ ভবনের উদ্বোধন করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, সেনাসদস্য এবং গণমাধ্যমের ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

এনএইচ