জেলার কালীগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পৌর এলাকার গোরস্থানপাড়া থেকে বুধবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মোস্তাফিজুর রহমান বাবলার মেয়ে সোনিয়া (২৩) ও আড়পাড়া গ্রামের মৃত আবজালের ছেলে নজরুল ইসলামক (৩০)।

এ সময় তাদের বাড়ি তল্লাশি করে ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ছাড়া কালীগঞ্জ উপজেলার পূর্ব বালিয়াডাংগা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে আজিরন বেগমকে (৪২) ৫০ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

জেআই