রাজধানীর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এলাকায় আবরার ইকবাল (৩২) নামে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুয়েটের মসজিদ সংলগ্ন রাস্তায় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত যুবকের চকবাজার এলাকায় থাকেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় জানান, সকাল সাড়ে ১১টার দিকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত বুয়েট মসজিদ সংলগ্ন রাস্তায় আসে। এ সময় তারা আবরার ইকবালের বাম হাতে গুলি করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।
তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই সুব্রত।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]