কুষ্টিয়ার মিরপুরে প্রতারণার মাধ্যমে বিজিবিতে ভর্তির চেষ্টার সময় রাশেদুজ্জামান (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে ৪৭ বিজিবি’র ব্যবস্থাপনায় ৮৯তম রিক্রুট ব্যাচে মেহেরপুর জেলার লোক ভর্তির সময় ওই প্রতারককে গ্রেফতার করা হয়। সে মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আ ন ম নজরুল ইসলাম জানান, রাশেদুজ্জামান বিভিন্ন উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তার পরিচয়ে ফোন করে বিজিবিতে ভর্তি হওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে বর্ণিত উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ভুয়া  কর্মকর্তা বলে প্রমানিত হন। ওই প্রতারককে কুষ্টিয়ার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এআই