রাজধানীর কলাবাগানে লামিয়া নূর নামে এক কলেজছাত্রী (১৯) আত্মহত্যা করেছে। ওই ছাত্রী সিটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ত।
পরিবারের লোকজন মঙ্গলবার রাত ১১টায় তাকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে গ্রীণ লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলাবাগান থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
কলাবাগান থানার উপপরিদর্শক আজগর আলী টাইম নিউজ বিডিকে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের কক্ষ থেকে একটি চিরকূট পাওয়া গেছে। প্রেম বিষয়ক কারণে আত্মহত্যার উল্লেখ আছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি, (টাইমনিউজবিডি),//এসএইচ[/b]
কলেজছাত্রীর আত্মহত্যা
রাজধানীর কলাবাগানে লামিয়া নূর নামে এক কলেজছাত্রী (১৯) আত্মহত্যা করেছে। ওই ছাত্রী সিটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ত। পরিবারের লোকজন মঙ্গলবার রাত ১১টায় তাকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে গ্রীণ লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
মা ও ছেলের গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা
ঠাকুরগাঁও হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের শিষ মোহাম্মদ এর স্ত্রী এবং ছেলে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে শিষ মুহাম্মদ সহ তার পরিবার ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। সেখান থেকে ছুটি নিয়ে শীষ মুহাম্মদ এর স্ত্রী তার ছেলেকে নিয়ে মায়ের বাড়ির ভেটনা গ্রামে যান। ওই গ্রামের এক পটল খেতে গ্যাস ট্যাবলেট খেয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
স্বামী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা টিকটকারের
মেক্সিকোতে সিনথিয়া আবিগেইল তামেজ রিভেরা নামের এক জনপ্রিয় টিকটকারসহ তাঁর তিন সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইরান যুদ্ধের চাপ মার্কিন রণতরীর ৮ সদস্যের আত্মহত্যার চেষ্টা
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।
স্ত্রীর আবদার পূরণ করে যুবকের আত্মহত্যা
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক টানাপড়েনের মধ্যে স্ত্রীর আবদার মোবাইল ফোন কিনে দেওয়ার পর আব্দুর রহিম (২৩) নামে এক যুবকের আত্মহত্যা করেছেন। নিহত মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।
অভাবের তাড়নায় আত্মহত্যা করলেন তিন সন্তানের বাবা
মুহা.ইব্রাহিম খলিল সবুজ : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ০৭নং ওয়ার্ড, আট কপাট বাজার এর হোন্ডার মেকার আঃ হান্নান (৩০) গত কাল গভীর রাতে তার নিজ বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিল এর পাশে একটি করই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরন করেন।
















