দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বিজিবি’র টাস্কফোর্স সমন্বয় অভিযানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের গোহাটি এলাকায় একটি গোডাউনে ভারত থেকে অবৈধ পথে আসা ৯’শ বস্তা পাটের বীজসহ মুকুল নামের একজনকে আটক করা হয়ছে। আটককৃত বীজের আনুমানিক মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা বলে জানায় বিজিবি।

২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এস.এম রেজাউর রহমান (পিএসসি) জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাতে প্রায় সাড়ে ১২ টার সময় টাস্কফোর্সের সমন্বয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে গোহাটির একটি গোডাউন থেকে বস্তাজাত এসব পাট বীজ আটক করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৫ হাজার কেজি বীজ রয়েছে। আটক মুকুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কালিকাডোবা গ্রামের আব্দুল গনি মন্ডলের পুত্র।

আটককৃত মালামাল সিজারের মাধ্যমে কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বিজিবি।

সামিউল আলম/এেএম