বৃহস্পতিবার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে প্রায় ২২ টাকা কমানো হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য ৭ মে রাত থেকেই কার্যকর হবে।

চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে দাঁড়ায় ৯৫ টাকা ১২ পয়সা।

পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দাম দ্রুত বাড়তে থাকে।

  • মার্চের প্রথম দফায় দাম বেড়ে হয় ১১২ টাকা ৪১ পয়সা
  • ২৪ মার্চ দ্বিতীয় দফায় বেড়ে দাঁড়ায় ২০২ টাকা ২৯ পয়সা
  • সর্বশেষ এপ্রিলে পৌঁছায় ২২৭ টাকা ০৮ পয়সায়

এরপরই তিন দফায় মোট ১৩২ টাকা বৃদ্ধির পর এবার প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত এলো।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এই মূল্য সমন্বয় সম্ভব হয়েছে। এতে দেশের বিমান খাতে পরিচালন ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

এস