বগুড়ার মাটিটালিতে বাস উল্টে একজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বদিউজ্জামান (৫৫)। জেলার পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের কেরাত আলী ছেলে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁর্ড়ির টি এস আই শাহ আলম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী রূপা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাটিডালী বন্দরে উল্টে গেলে বাসের ২৫ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ২১ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৪ জনকে রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বদিউজ্জামান মারা যায়। হতাহতদের সবাই গাইবান্ধার বাসিন্দা বলে জানাগেছে।
ইআর





