জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে দেয়া মৃত্যুদন্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়িতে মিছিল করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ি থানা।
আজ মঙ্গলবার সকাল ৭ টায় যাত্রাবাড়ির ডেমরায় মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী ঢাকা মহানগরী দক্ষিণ। এতে নেতৃত্ব দেন মহানগরীর নেতৃবৃন্দ।
এছাড়া যাত্রাবাড়ী এলাকায় আরো একটি মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারী মু. সাদেক বল্লাহ আরও উপস্থিত ছিলেন মহানগরীর জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ প্রমুখ।
ইআর





