গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যা র্দুগতদের মাঝে আওয়ামী লীগ নেতা মুকিতুর রহমান রাফি ত্রাণ বিতরণ করেছেন।
শনিবার বিকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের গোহাটি পাড়া, চাঁদপুর খলসী, থানা খলসী, চরপাড়াসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে শত শত বানভাসী মানুষের মাঝে চাল ও নগত টাকা বিতরণ করেন।
এসময় তার উপস্থিত ছিলেন, গাইান্ধা জেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ছাব্বির আহম্মেদ, সাবেক কাউন্সিলর এস এম তৌহিদ, কাউন্সিলর মোকলেছুর রহমান, মিজানুর রহমান রিপন, আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ববসায়ী ছামছুল রহমান, ব্যবসায়ী জেলহাস, মেহেদুল ইসলাম প্রমূখ।
এআই





