মাগুরায় সড়ক দুর্ঘটনায় হাজিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মশিউর রহমান (৪৮) নিহত হয়েছেন।

সোমবার দুপুরে সদর উপজেলার ইছাখাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মশিউর রহমান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলাম মোস্তফার ছেলে।

মাগুরার পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, এসআই মশিউর রহমান মাগুরা- ঝিনাইদহ সড়কের ইছাখাদা বাজারে হরতালের ডিউটি করছিলেন।

দুপুর পৌনে ১টার দিকে জরুরি প্রয়োজনে মোটরসাইকেলে মাগুরা আসার উদ্দেশে রওনা হন। ইছাখাদা বাজারের অদূরে বিপরীত দিক থেকে আসা একটি ইটবেঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালতক রয়েছে।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা করা হয়েছে।

এমকে