রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ-এর উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে সভা মঞ্চের পিছনে ২ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে ২০ দলীয় জোট আহুত হরতাল-অবরোধের প্রতিবাদে এ মহাসমাবেশ করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তার বক্তব্যের পর শিল্পী নকুল বিশ্বাস একটি গান পরিবেশন করেন। এরপর মানুষ সমাবেশ স্থল ত্যাগ করতে শুরু করে। এসময় মঞ্চের পিছনে পর পর ২ টি ককটেল বিস্ফোরন ঘাটানো হয়। তবে কে বা কারা এ ঘটান ঘটিয়েছে তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি।
এমআর





