বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী চলমান অবরোধ, ৭২ ঘন্টার হরতাল এবং ছাত্রদল আহুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লাগাতার ছাত্র-ধর্মঘটের সমর্থনে সোমবার বেলা দেড়টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, হাসানুল বান্না, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, সূর্যসেন হলের শাহনেওয়াজ, আলতাফ, গাজী আরিফ, সাইফুল মোহসীন, সজীব, ইউনুস পিটু, বাশার, মুজিব হলের সাইদুর, খোরশেদ সোহেল, তুহিন সরকার, জিয়া হলের মারজুক মোহসীন, এসএম হলের হাবিবুল বাশার, জহুরুল হক হলের নাদির শাহ, তুহিন, ফজলুল হক হলের নুর আলম ইমন, জসীম উদ্দিন হলের মাসুদুর রহমান, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীবিষয়ক সম্পাদক তানজিয়া আফরিন এলেনা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সানোয়ার আলম, মনির হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের লোকমান, সাগর আহমেদ রাজ, ফরহাদ ফাহাদ প্রমুখ।
এসময় তারা চলমান অবরোধ, হরতাল এবং ছাত্র-ধর্মঘটের সমর্থনে শ্লোগান দিতে দিতে কাটাবনের দিকে অগ্রসর হয়। (বিজ্ঞপ্তি)
কেএইচ





