কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভুক্ত সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে স্থানীয় সময় বিকেল ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত সরাসরি মতবিনিময় করবেন।
কমনওয়েলথ নেতাদের গুরুত্বপূর্ণ আলোচনা প্রধান সম্মেলন কক্ষে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমনওয়েলথ সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।
পরে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্কিংহাম প্রাসাদে রাজা ও কুইন কনসোর্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে আসা সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
এমআই





