বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের বিরুদ্ধে নতুন করে প্রদত্ত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার সকাল ৮টায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, মেহবুব মাছুম শান্ত ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে কাঁটাবন থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে পৌছালে পুলিশি বাঁধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা সরদার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, শাহনেওয়াজ কবি জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, সূর্যসেন হলের বাসার, জহুরুল হক হলের নেওয়াজ, এস এম হলের সজিব, এম এ রহিম রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুশফিকুর রহমান, ঢাকা কলেজের মাহমুদ মিনু, বাংলা কলেজের ফয়েজ উল্যাহ সাকিব, সোহাগ, হাবীবুল্লাহ বাহার কলেজের আসিফ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কে এম সানোয়ার আলম, মনির হোসেন, ঢাকা মহানগরের শাহবাগের জাবেদ, পল্টনের অপু প্রমুখ নেতাকর্মী।

মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও সালাহউদ্দিনের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয়।

এমএইচ/জেএ