চীন-মালয়েশিয়া সফরের অবটুকু অর্জন জনগণের। দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের স্বার্থ দেখার জন্য। আমি বাংলাদেশের মানুষের স্বার্থরক্ষার চেষ্টা করছি। এখানে কারো কোনো ব্যক্তিগত বিষয় নেই।
শনিবার বেলা ১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনের প্রথমেই ওই সফরের বিষয়ে ধন্যবাদ প্রস্তাব উত্থাপনের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বলেন, দেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে, বাংলাদেশের স্বার্থ দেখার জন্য। আমাদের শ্লোগান আছে-‘বাংলাদেশ ফার্স্ট’ বা সবার আগে বাংলাদেশ। এজন্য আমার সফরে দেশের স্বার্থ নিয়েই কথা বলেছি। এখানে কারো কোন ব্যক্তিগত বিষয় নেই। তাই এই সফরে কোন অর্জন হয়ে থাকলে তা দেশের অর্জন, দেশের মানুষের অর্জন।
তিনি বলেন, যেহেতু সব সদস্য বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের মানুষের পক্ষে কাজ করার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন, সেজন্য আমি তাকে এবং সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।
এমএম